O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid | ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
by Kazi Nazrul Islam
Lyrics
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
Verse 1:
তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
Chorus:
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
Verse 2:
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ
Chorus:
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
Verse 3:
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ
Chorus:
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
Verse 4:
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতিম মিসকীনে দে যা কিছু মুফীদ
Chorus:
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
Verse 5:
ঢাল হৃদয়ের তোর তশ্তরিতে শির্নি তৌহিদের
তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ
Chorus:
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
Verse 6:
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ
Chorus:
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
About
Artist Kazi Nazrul Islam
Added 1 month ago
Popular Now
Tung tung tung sahur (English Translation)
Genius English Translations • 5,772 views
Sherine - Batmana Ansak (English Translation)
Genius English Translations • 1,425 views
Pikiran yang Matang
Perunggu • 1,244 views
AKUGETSU - Mi Vida Loca (VIVINOS - ALNST Sub : Till Part.1)
Genius English Translations • 1,040 views
Saja Boys - Soda Pop (Romanized)
Genius Romanizations • 1,028 views